আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জার্মানিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ইরাকের উত্তর অঞ্চলে মার্কিন ঐ সেনার নিহত হওয়ার তথ্য প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে, মার্কিন এ সেনার নিহত হওয়াকে বড় ক্ষতি বলে আখ্যায়িত করেছেন এ্যাশটোন কার্টার।
নিহত ঐ নেভি সিলের নাম ‘চার্লজ কিয়েটিং’। তিনি ইরাকের কুর্দি পেশমেরগা যোদ্ধাদের প্রশিক্ষণ দিতেন। ইরাকের আর্বিল প্রদেশে পেশমার্গা বাহিনীর উপর আইএসআইএল সন্ত্রাসীদের হামলার ঘটনায় তিনি নিহত হন।#

